• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরের অলিপুরে বিট পুলিশং সভা  

মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স প্রয়োগ করবো…ওসি. আলমগীর হোসেন রনি

Lovelu / ২২১ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  : 

 

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মতলব উত্তরের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ জুন বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।এ সময় তিনি বলেন, আপনারা সচেতন থাকলে আর সহযোগিতা করলে মতলব উত্তর থেকে মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমন করা সম্ভব। আপনাদের সন্তান কোথায় যায়, কি করে, কাদের সাথে আড্ডা দেয় সব দিকে নজর রাখবেন।

 

তিনি আরও বলেন, আপনারা গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাহলে সমাজ ভালো থাকবে। আপনাদের পরিচয় গোপন থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স প্রয়োগ করবো।

 

বিশেষ অতিথির বক্তব্যে দেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মুন্সি।

 

মতলব উত্তর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ও অলিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রিয়াজুল হাসান রিয়াজের সভাপতিত্ত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির পরিচালনায় আরও বক্তব্য দেন – সাবেক উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মনসুর আহমেদ বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শিকদার, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান রাঢ়ী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ডালিম, নিশ্চিতন্তপুর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক আল-আমীন পারভেজ, মাওলানা আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সদস্য জুবায়ের হোসেন জনি, দূর্গাপুর ইউপির সংরক্ষিত ১ নং ওয়ার্ডের সদস্য মাকসুদা আক্তার, ৩ নং ওয়ার্ডের সদস্য জনি শিকদার,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন – মতলব উত্তর থানার এসআই ও বিট অফিসার নাজিম উদ্দীন।

 

সভাপতির বক্তব্যে রিয়াজুল হাসান রিয়াজ বলেন, মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম সমাজ থেকে সকল অপরাধ দমন করবো। এবার সময় এসেছে সকল অপরাধ দমন করে ওয়াদা রক্ষা করবো। মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক বয়কটসহ সকল পদক্ষেপ নিবো। তিনি

 

আরও বলেন, চাঁদপুর -২ আসেনর সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নির্দেশক্রমে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ও প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্বপ্ন বাস্তবায়ন করতে মাদক বিরুদী অভিযান করা হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন মসজিদের ইমাম, মুক্তিযোদ্ধা,

অভিভাবক, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সামাজিক সংঘটন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category