• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলায় উৎসাহিত করতেনঃ  ড. জালাল উদ্দিন 

Lovelu / ৩১৩ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ইসমত বাহার:

চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব।দেশের যুবকদের জন্য তিনি স্বপ্ন দেখতেন। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য তিনি খেলাধুলার  আয়োজনের মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করতেন। তাঁর অসমাপ্ত স্বপ্ন পূরণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। 

 

রবিবার (৯ নভেম্বর-২০২৫) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব  কথা বলেন।

 

তিনি আরোও বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে স্টেডিয়াম তৈরি করে খেলোয়াড়দের অনুশীলন, প্রশিক্ষণ এবং খেলাধুলার মান উন্নয়নের ব্যবস্থা করা হবে। একটি স্টেডিয়াম শুধুমাত্র একটি খেলার মাঠ নয়, বরং এটি একটি ভেন্যু যেখানে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের শারীরিক ও কৌশলগত দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়। স্টেডিয়ামের সুযোগ-সুবিধাগুলো খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাজ করবো।

 

ড. জালাল উদ্দিন বলেন, খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে। তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার চর্চা কিশোর-কিশোরীদের মাদক, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখবে। তাই শিশুকাল থেকে আমাদের খেলাধুলার অভ্যাস করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার মান উন্নয়নে কাজ করবে।প্রশিক্ষণ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়াবিদ গড়ে তোলা হবে। প্রতিভা অন্বেষণই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা ভবিষ্যৎ ক্রীড়াবিদদের খুঁজে পাব, যারা পৃথিবীর বুকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে বলে মন্তব্য করেন ড. জালাল উদ্দিন।

ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজীর সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল আহমেদ পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব নাছির উদ্দিন মৃধা, পৌর শ্রমিকদলের আহ্বায়ক গোলাম রাব্বানী স্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল আবেদীন পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ, ক্রীড়া সংগঠক রাজিব মিয়া প্রমুখ।

 

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলাকান্দা স্পোর্টিং ক্লাব বনাম বারোআনি একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন। কলাকান্দা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বারোআনি একাদশকে পরাজিত করে।‌ কলাকান্দা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category