• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মোহিবুল হক চৌধুরী সুমিত

Lovelu / ২৬৭ Time View
Update : রবিবার, ৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যেবাহী মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা মোহিবুল হক চৌধুরী সুমিত। রবিবার (৩ মার্চ) বিকালে মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার বিথী রানী দাস।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিভাবক সদস্য জাকির হোসেন, মোঃ ইউনুছ আলী, কবির হোসেন মেম্বার, মোঃ জাফর সর্দার। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শামীমা আক্তার, শিক্ষক প্রতিনিধি জুবায়ের আহমেদ, গোলাম হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার , পদাধীকারমূলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম। অভিভাবক প্রতিনিধি মোঃ জাকির হোসেন সভাপতি হিসেবে মোহিবুল হক চৌধুরী সুমিতের নাম প্রস্তাব করলে অভিভাবক সদস্য কবির হোসেন সহ সংশ্লিষ্ট সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্ব সম্মতিক্রমে মোহিবুল হক চৌধুরী সুমিতকে সভাপতিক হিসেবে সমর্থন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছরেরর জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব পালন করবেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোহিবুল হক চৌধুরী সুমিত বলেন, মাথাভাঙ্গ উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক পাঁচ বারের চেয়ারম্যান, স্বর্ণ পদক প্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা ও মাথাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত শামছুল হক চৌধুরী বাবুলের ছেলে এই সুমিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category