মাহবুব আলম লাভলু :
চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে জহির ইউনিয়নের নেদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যেগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহধর্মিণী পারভীন চৌধুরী রীনা।
তিনি বলেন, আমার ছেলে দিপুর জন্য দোয়া চাই। পরপারে যেন ভালো থাকে।আমি আপনাদের কাছে এসেছি নৌকার জন্য ভোট চাইতে। দয়া করে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করুন।
বিশেষ অতিথির বক্তব্যে দেন- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের জোষ্ট পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বীণা। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। নির্বাচনের দিন আপনারা সুশৃঙ্খলভাবে ভোটকেন্দ্রে গিয়ে সকাল সকাল ভোট দেবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নৌকা বিজয়ী হলে নারী উন্নয়নসহ সকল উন্নয়ন করবো। বিগত দিনের মতো আপনাদের পাশে থাকবো।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জহিরাবাা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারহানা হক সুমী ও পরিচালনা করেন জহিরাবাা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন।
আরো বক্তব্য উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুল নেছা মিলিসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের মহিলা নেত্রীবৃন্দ। এ সময় বিপুলসংখ্যক নারীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।