• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

সাধারণ সভা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

মতলব হবে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত….মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি

Lovelu / ১৬৯ Time View
Update : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাধারণ সভা ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি। 

সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন,গত ৫ বছর মতলব উত্তরে কোন শান্তি ছিল না। আইন শৃঙ্খলার অবনতি ছিল। মাদক কারবারিরা সক্রিয় ছিল। উন্নয়ন বলতে তেমন কিছুই হয়নি।

তিনি আরো বলেন, এখন থেকে পরিবেশ পাল্টে যাবে। আবার শান্তি ফিরে আসবে। কোন মাদক কারবারি মতলবে থাকতে পারবে না। মতলব হবে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত। সেজন্য সকলের সহযোগিতা দরকার। আশাকরি প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীসহ সকলে সহযোগিতা করবেন।

সোমবার ২৯ জানুয়ারী বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার পরিচালনায় আরো বক্তব্য দেন- ছেংগারচর  পৌরসভার মেয়র লায়ন আরিফুল উল্ল্যাহ সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, পল্লী বিদ্যুৎের ডিজিএম শামসুদ্দিন, প্রকৌশলী মনির হোসেন, ভারপ্রাপ্ত ওসি সানোয়ার হোসেন, মোহনপুর নৌপুলিশ ফারির কর্মকর্তা মনির হোসেন, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসনে চৌধুরী, ফরাজী কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবান সরকার সুভা, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরান চৌধুরী প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category