• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

মতলব প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

Lovelu / ২৮১ Time View
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মতলব প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সাংবাদিকদের সাথে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর শুক্রবার মতলব দক্ষিণ থানার সার্ভিস ডেলিভারী কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মতলব প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার্স ইনচার্জ রিপন বালা।

এ সময় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন দেওয়ান, সোবহান ফারুক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন তালুকদার, অর্থ সম্পাদক পলাশ রায়, দপ্তর সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, প্রচার সম্পাদক শরীফ পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক সমীর ভট্টাচার্য্য বলু, সদস্য লোকমান হোসেন হাবীব, আব্দুল মান্নান খান, সফিকুল ইসলাম রিংকু, সাংবাদিক মাসুম সরকার, তপছিল হাসান, শ্যামল ভট্টাচার্য্য, জিএম আব্দুল কাদির, ফয়সাল খন্দকার, রতন চক্রবর্তী, মোঃ মাইন উদ্দিন দেওয়ান, মোঃ মানির হোসেন, কাজী নজরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মতলব প্রেসক্লাবের সদস্য লোকমান হাবীব, গীতা পাঠ করেন মতলব প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র ঘোষ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের কাছে, (বিশেষ করে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং) জানতে চান এবং এ সকল সামাজিক সমস্যা নির্মূলে সাংবাদিকদের যে কোন পরামর্শ অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নেয়া হবে বলেও জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category