স্টাফ রিপোর্টার:
মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের মধ্য কলাদির রাস্তা এবং ড্রেনের কাজের অনাপত্তিপত্র প্রদানের পরে আজ( ২৪ সেপ্টেম্বর) দীর্ঘদিনের ভোগান্তি দূরীকরণের জন্য রাস্তা এবং ড্রেনের কাজের জায়গা পরিদর্শন করেন পৌর প্রশাসক এবং মতলব দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিলয় রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে নিলয় রহমান জানান, শীঘ্রই ড্রেন এবং রাস্তার কাজ আরম্ভ করা হবে এবং উনার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।