• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

মতলব দক্ষিণে মহান বিজয় দিবস উদযাপন

Lovelu / ২১১ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

যথাযোগ্য মর্যাদায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দীপ্তবাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিবসটি পালন করা হয়।

দীপ্তবাংলা পাদদেশে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উদযাপন কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, উপজেলা পরিষদ, মতলব পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, মতলব সূর্যমূখী কঁচি-কাঁচা মেলাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।

পরে নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উদ্যাপন কমিটির আহবায়ক রেনু দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category