• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

মতলব দক্ষিণে মডেল মসজিদ উদ্বোধন

Lovelu / ১৯৫ Time View
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

সারা দেশে চতুর্থ পর্যায়ে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন তিনি।

১৭ এপ্রিল( সোমবার) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এসব মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং সিলেটের বিশ্বনাথের মডেল মসজিদের সঙ্গে যুক্ত হয়ে ইমাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।

নিজস্ব অর্থায়নে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

এই প্রকল্পের অংশ হিসেবে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি, চলতি বছরে ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৫০টি এবং গত ১৬ মার্চ তৃতীয় ধাপে ৫০ মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চার ধাপে এখন পর্যন্ত মোট ২০০টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন শেখ হাসিনা।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের আলাদা ওজু এবং নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মরদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র থাকবে। এছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা ও গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে।
৪০ শতাংশ জায়গার ওপর তিন ক্যাটাগরিতে মসজিদগুলো নির্মিত হচ্ছে। জেলা পর্যায়ে ৪ তলা, উপজেলার জন্য ৩ তলা ও উপকূলীয় এলাকায় ৪ তলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। উপকূলীয় এলাকার মসজিদগুলোতে আশ্রয়কেন্দ্র হিসেবে নিচ তলা ফাঁকা থাকবে।
উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও ধর্ম সচিব কাজী এনামুল হাসান।

 

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে চাঁদপুরের মতলব দক্ষিণে মতলব মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন আক্তার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম রফিকুল হাসান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিব উল্যাহ সৌরভ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক শ্যামল চন্দ্র দাস, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন খানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ, সাংবাাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে মসজিদের ফলক উন্মোচন করা হয়। ফলক উন্মোচন শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওঃ মোরশেদুল আলম সিরাজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category