• শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব দক্ষিণে বৃষ্টি চেয়ে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লীদের বিশেষ দোয়া

Lovelu / ২০৭ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

সারাদেশে প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে চাঁদপুরের মতলব দক্ষিণে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

 

২৭ এপ্রিল( শনিবার) সকাল ৯ টায় মতলব দক্ষিণ উপজেলার ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন মতলব বাজার শাহি জামে মসজিদের খতিব মুফতি গোলাম সারওয়ার ফরিদী।

 

ইমাম ওলামা ঐক্য পরিষদ ব্যবস্থাপনায় নামাজের আয়োজন করেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।

নামাজে অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রার্থী বিএইচএম কবির আহমেদসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা।

 

নামাজে অংশ নেয়া একাধিক মুসল্লি জানান, টানা কয়েকদিনের তাপদাহে আমাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষজন এতো গরমে জীবিকা নির্বাহের তাগিদে বের হতে পারছে না। পরিবারের বয়োজ্যেষ্ঠ ও শিশুদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এজন্য বৃষ্টির জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল পালন করলাম।

এ নামাজ ঈদের নামাজের মতো। আগত অধিকাংশ মুসল্লি জীবনে প্রথম এ নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন। নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category