• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
ত্রিশালে চোরাই অটো ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪ ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু মতলব দক্ষিণে জৈনপুর পরিবহনের ধাক্কায় নারী নিহত, আহত ৪ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলবের প্রবাসী নিহত মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মতলব দক্ষিণে জৈনপুর পরিবহনের ধাক্কায় নারী নিহত, আহত ৪

Lovelu / ৪৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আবু নাছের(মতলব চাঁদপুর):

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাসের ধাক্কায় সাদিয়া আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিকটাত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে সাদিয়া আক্তারসহ কয়েকজন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চাঁদপুর থেকে ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি দ্রুতগতির বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া আক্তার নিহত হন।

এ ঘটনায় হোসনেয়ারা, জিলানি, ফারুক ও পারভিন আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি করেন। আহত চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত সাদিয়া আক্তারের বাড়ি গিলাতলী এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার কারণ ও বাসটির চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category