• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তর থানার উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

Lovelu / ২৬১ Time View
Update : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার পক্ষ থেকে মতলব উত্তরের দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশ মতলব উত্তর থানা পুলিশের উদ্যেগে থানার সার্ভিস ডেলিভারী সেন্টারে অফিসার ইনচার্জ ওসি মো. মহিউদ্দিন দুঃস্থদের মাঝে ঈদ এসব উপহার সামগ্রী বিতরণ করেন ।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল, মিজানুর রহমান, আবু হানিফ, এএসআই ইলিয়াস প্রমুখ।
এসময় উপজেলার স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিরধি, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন,আমাদের মাননীয় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার স্যারের উদ্যোগে ও নির্দেশে সারা চাঁদপুর জেলায় একই সময়ে প্রত্যকেটি থানায় একযোগে এতিম, দুঃস্থ ও অসহায় পরিবারদের মাঝে ঈদসামগ্রী বিতরণ হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের মতলব উত্তর থানায় বিভিন্ন এলাকার প্রায় শতাধিক এতিম ও দুস্থ পরিবারকে আমরা পুলিশ সুপারের পক্ষ থেকে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

ওসি মো. মহিউদ্দিন আরও বলেন, আমাদের প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে নিজের আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের খোঁজ-খবর রাখা। বিত্তবান মানুষদের একটু মানবতার পরশ এইসব অসচ্ছল মানুষদের মুখে হাসি ফোটাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category