• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জাকির খানের সর্মথনে মতবিনিময় সভা 

Lovelu / ২৫৭ Time View
Update : রবিবার, ১০ মার্চ, ২০২৪

মাহবুব আলম লাভলু  : 

আসন্ন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ মার্চ বিকেলে ছেংগারচর পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন কার্যালয়ের এ মতবিনিময় সভা হয়েছে। 

 

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারির সভাপতিত্ত্বে ও ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের পরিচালনায় বক্তব্য দেন-ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলা পরিষদের সম্ভাব্য  ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, যুগ্ন সাধারণ সম্পাদক চাঁন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, কাউন্সিলর শাহজাহান মোল্লা, সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি বোরহান উদ্দিন প্রধান, আল-আমীন সরকার, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, পৌর আওয়মীলীগ নেতা জাকির হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি কাদির হোসেন প্রধান, ধ মোটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম প্রধান, ছেংগারচর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কামাল হোসেন, বাদল ঢালী প্রমুখ।

 

এসময় জাকির খান বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করি। বঙ্গবন্ধু কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্দশের সৈনিক। চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের কর্মী। আমি আপনাদের সন্তান, কারো ছোট ভাই। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমার অজান্তে আমাকে নিয়ে যেভাবে প্রচার প্রচারনা ও সর্মথন দিয়েছেন তাতে আমি ঋনি। আপনাদের দোয়া ও ভালোবায় আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমি একজন প্রার্থী।

 

তিনি আরো বলেন, আমার রাজনৈতিক জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আর করবোও না। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত। আর আমি বিজয়ী হলে আপনদের সাথে নিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের অনুপ্রেরণায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category