• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Lovelu / ১৬৩ Time View
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস সাংবাদিকদের জানান, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের সদস্য সংগ্রহ কার্যক্রম ও সম্মেলন প্রস্তুতির বিষয়ে আলোচনা পর্যালোচনা, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত, আসন্ন ছেংগারচর পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের বায়োডাটা সংগ্রহের ব্যাপারে আলোচনা পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, গাজী ইলিয়াসুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান আহমেদ, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিক সরকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সুজাতপুর আঞ্চলিক কমিটির সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category