• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে ৮ শত পিস ইয়াবাসহ ১ জন আটক

Lovelu / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর উপজেলায় ৮ শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ লিটন সিকদার(৩৮) আটক করেছে পুলিশ। মতলব উত্তর থানার পুলিশ অভিযান পরিচালনা করে ১৪ ফেব্রুয়ারী ভোর রাত ২.৩০ ঘটিকার সময় সাদুল্যাপুর ইউপিস্থ নতুন হাপানিয়া সংলগ্ন বদরপুর, ০৪নং ওয়ার্ড, ফিরোজ সিকদারের টিনশেড বিল্ডিং এর ভিতর হইতে তাকে আটক করে।

থানা সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মোঃ রমিজ উদ্দিন, এএসআই মোজাম্মেল হক, এএসআই আতিকুর রহমান মিয়াজী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালানা করিয়া মতলব উত্তর থানাধীন সাদুল্যাপুর ইউপিস্থ নতুন হাপানিয়া সংলগ্ন বদরপুর, ০৪নং ওয়ার্ড, ফিরোজ সিকদারের টিনশেড বিল্ডিং এর ভিতর হইতে মাদক ব্যবসায়ী মোঃ লিটন সিকদার(৩৮) আটককরে। তার পিতা-ফিরোজ সিকদার প্রঃ ফিরোজ কসাই , ঠিকানা: স্থায়ী: গ্রাম- আব্দুল্লাহপুর (সিকদার বাড়ী, ০১নং ওয়ার্ড, বাউশিয়া ইউপি) , উপজেলা/থানা- গজারিয়া, জেলা -মুন্সিগঞ্জ,বর্তমান ঠিকানা: গ্রাম- সাদুল্যাপুর (সাদুল্যাপুর ইউপিস্থ নতুন হাপানিয়া গ্রাম সংলগ্ন বদরপুর, ০৪নং ওয়ার্ড) , উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা– চাঁদপুর।

ধৃত আসামীর বিরুদ্ধে অদ্য নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স অবলম্বন করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category