নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ প্রতিষ্ঠান কে ৭ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (৩০ মার্চ)উপজেলার সুজাতপুর বাজারসহ বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
ওজনে কারচুপি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে উপজেলার সুজাতপুর বাজারসহ বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্ট আইনের বিভিন্ন ধারায় ০৩ ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মতলব উত্তর থানা পুলিশের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন,
খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের মেয়াদ উত্তীর্ণ পণ্য, ওজনে কারচুপি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না রাখতে সতর্ক করে দেওয়া হয়। কেউ সরকারের নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । এ ধরনের অভিযান চলমান থাকবে।