• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে ১২’শ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

Lovelu / ২৩৬ Time View
Update : সোমবার, ২৭ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 

১হাজার ২০০ টি ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ। 

 

 ২৬ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার কলাকান্দা ঈদগাঁও সামনে পাকা রাস্তার উপর ও ছেংগারচর পৌরসভা ৩নং ওয়ার্ডের ফরিদ মিয়ার ভাড়া বাসার নীচ তলার উত্তর পাশের আসামী মোঃ ইমরান হোসেন রিয়াজ এর শয়নকক্ষ হতে ১ হাজার ২ শ’ টি ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতলব উত্তর থানায় কর্মরত  এসআই (নিঃ) সুজিত চন্দ্র দে সংগীয় অফিসার ও ফোর্সসহ উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

 

গ্ৰেপ্তারকৃতরা হলো- ইমরান হোসেন রিয়াজ (২৬), মো. নিশাত (২৪) ও জাহিদ হাসান প্রকাশ রাজু(২৫)।

 

মতলব উত্তর থানার উপপরিদর্শক (এস আই) সুজিত চন্দ্র দে জানান, ইমরান হোসেন রিয়াজ এর দেখানো মতে, তাহার শয়ন কক্ষের তোষকের নিচ হইতে সাদা পলিথিনে মোড়ানো ৬টি নীল জ্বীপার প্যাকেট থেকে ১১ শ’ টি ইয়াবা ট্যাবলেট,  নাঈম সিদ্দিক নিশাত এর দেহ তল্লাশীকালে তার পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেটে নীল জ্বীপারে রক্ষিত অবস্থায় ৫০টি  ইয়াবা ট্যাবলেট,  মোঃ জাহিদ হাসান প্রকাশ রাজু এর দেহ থেকে জিপের প্যান্টের সামনের বাম পকেটে নীল জ্বীপারে রক্ষিত অবস্থায় ৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

মোঃ ইমরান হোসেন রিয়াজ কুমিল্লা জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন বাতাবাড়িয়া (হালিমানগর, ০৫নং ওয়ার্ডের দুলাল মিয়া ও ফেরদৌসী বেগমের ছেলে। তিনি ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের বালুচর গ্ৰামের ফরিদ মিয়ার ভাড়াটিয়া।

 

মোঃ নিশাত মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরদার বাড়ির আব্দুল হালিম ও নাজমুন নাহারের ছেলে।

 

জাহিদ হাসান প্রকাশ রাজু দশানী গ্ৰামের ফারুক প্রধান ও আনোয়ারা বেগমের ছেলে।

 

গ্রেফতারকৃত আসামীদের  বিরুদ্ধে চাঁদপুর এর মতলব উত্তর থানার এফআইআর নং-৩৩, তারিখ- ২৭ মে, ২০২৪; জি আর নং-১৫৪, তারিখ- ২৭ মে, ২০২৪; সময়- ০০.৩৫ ঘটিকার সময় ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;  নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা পার্শ্ববর্তী কুমিল্লা জেলা থেকে ইয়াবা স্বল্প দামে ট্যাবলেট ক্রয় করে অত্র থানা এলাকার বেশি দামে বিক্রয় করে বলে স্বীকার করেছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category