• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে স্মার্ট ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদশন

Lovelu / ২০৯ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে ছেংগারচর বাজারে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।

শনিবার সন্ধ্যায় ছেংগারচর বাজারের জনতা ব্যাংকের সামনের সড়কে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান বলেন, ভূমি অফিস নিয়ে যেই অসাধু চক্র দুর্নাম ছড়ায় তাদের অপতৎপরতা কমে যাবে জমি রেজিষ্ট্রেশন ও মিউটেশন সেবা ডিজিটালাইজড হলে। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। অচিরেই ভূমি রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাইজেশন হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন কর্মরতদের সে নির্দেশনা দেন।

তিনি বলেন, যদি একান্ত প্রয়োজনে কাউকে বাইরে যেতেই হয়, তাহলে তিনি অফিসে তার বাইরে যাওয়ার কারণ লিখে যাবেন। তাতে আপনাদের সাথে জনগণের ভুল বোঝাবুঝি হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category