• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে সূফী দরবারের ঈদ সামগ্রী বিতরণ 

Lovelu / ৯২ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

শহীদুল ইসলাম খোকন : 

চাঁদপুরের মতলব উত্তরের সূফী দরবারে উদ্যেগে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২৯ মার্চ সকালে উপজেলার সাদুল্লাপুর সূফী দরবারে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ও সৎসঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার উপদেষ্টা মো. রবিউল হক। বিশেষ অতিথির বক্তব্যে দেন- সৎসঙ্গ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা সভাপতি সাংবাদিক লোকমান হাবিব।

 

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন-সূফী দরবারে সভাপতি, সিকোট্যাক্সের কর্ণধার, কৃষি উদ্যেগত্তা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, সূফী সাধক আলহাজ্ব নাছির উদ্দীন সরকার আল-মাইজভান্ডারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ও কবি শহিদুল ইসলাম খোকন।

 

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই আবু জাফর, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার, অর্থবিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন, সমাজ সেবক মানিক সরকার, আক্তার হোসেন স্বপনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় প্রায় ৫’শতাদিক হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category