• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে সিএনজি -মাইক্রো সংঘর্ষ নিহত ১, আহত ৬

Lovelu / ২২৯ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :
চাঁদপুরের মতলব উত্তরে সিএনজি -মাইক্রো মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো ৬ জন গুরতর আহত হয়েছে। তারা প্রত্যেকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা আশংকাজনক।
জানা যায়, শনিবার ২৩ মার্চ দুপুর আড়াউটার দিকে ঢাকা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া বেরী বাধ এলাকায় ঢাকাগামী মাইক্রো ও মতলবগামী সিএনজি মুখোমুখি হয়েছে। এতে মাইক্রোটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজির ভিতর থাকা ৩ জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সিএনজির ড্রাইভার, মাইক্রো ড্রাইভার ও আরেক যাত্রী গুরতর আহত হয়েছে। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নূরুল ইসলাম প্রধানকে মৃত ঘোষণা করেন এবং বাকীদের উন্নত চিকিৎসার জন্য ঢাক মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে, তারা আশংকাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এদিকে মৃত নূরুল ইসলাম প্রধান (৪০) এর পরিচয় পাওয়া গেছে। সে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের আলী শহীদ উল্লাহ প্রধানের ছেলে । অপর দিকে সিএনজির ড্রাইভার উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের বোরহান কুড়াল ছাড়াও মাইক্রো ড্রাইভার ও এক যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে মাইক্রো ড্রাইভারের বাড়ি পাবনা বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাড়ি দুটি জব্দ করেন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category