• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

Lovelu / ২৫১ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪

শহিদুল ইসলাম খোকন  : 

 

চাঁদপুরে মতলব উত্তরে পৃথক দুটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামীকে আটক করেছে চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ।  ২৩ মে বৃহস্পতিবার পৃথক দুটি অভিযান চালিয়ে মতলব উত্তর থানা পুলিশ তাদের আটক করেছে।

আটককৃতরা হলেন, উপজেলার মোহনপুর ইউনিয়নের আইঠাদি মাথাভাঙা গ্রামের মজিবুর রহমানের ছেলে আরিফুল ইসলাম বেপারি প্রকাশ বাবু ও ছেংগারচর পৌরসভার বালুচর গ্রামের মো. গনি মুন্সির ছেলে আলমগীর হোসেন মুন্সি। তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

বৃহস্পতিবার ২৩ মে মতলব উত্তর থানার এএসআই ওয়াসিম সঙ্গীয় ও এএসআই মো.শাহাদত ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা যাত্রা বাড়ি থানা এলাকা থেকে ১টি মামলায় ৫ বছরের সাজা ও অপর ১টি মামলায় ৩ বছরের সাজা, মোট ৮ বছরের সাজা প্রাপ্ত এবং ২টি জিআর পরোয়ানা মূলে আরিফুল ইসলাম বেপারি প্রকাশ বাবু নামে ১ আসামীকে আটক করেছে ।

 

অপর একটি অভিযানে একই দিনে মতলব উত্তর থানার এসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে মুগদা এলাকা থেকে মতিঝিল থানার ৫৭(১২)৯৭ নং মামলার আসামি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন মুন্সিকে ২৬ বছর পর আটক করেছে।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, একটি মামলায় ৫ বছর ও আরেকটি মামলায় ৩ বছর মোট ৮ বছেরর সাজাপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম বেপারি প্রকাশ বাবুকে ৫ বছর এবং পৃথক আরেকটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন মুন্সিকে ২৬ বছর আটক করা হয়েছে। দুইজনের সাজা ১৩ বছর এবং আটক ৩১ বছর পর। মতলব উত্তর থানা পুলিশ অপরাধীদের ধরতে সক্রিয় আছে। যে কোন অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category