• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকাল সংগীত, মুখরিত সংস্কৃতিপ্রেমীরা মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার

মতলব উত্তরে সহকারী কমিশনার ভূমি আল-ইমরান খানকে বিদায় ও হিল্লোল চাকমাকে বরন

Lovelu / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  : 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খানকে বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমাকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের মতলব উত্তর উপজেলার ভূমি অফিসের উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্রের সভাপতিত্ত্বে ও আবুল কাসেমের পরিচালনায় বক্তব্য দেন – উপসহকারি ভূমি কর্মকর্তা দিপাক চন্দ্র চক্রবর্তী, কামরুজ্জামান, নভীর হাসান, অফিস সহকারী হেলাল মিয়া।
এসময় বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-এমরান খান বলেন, বদলি জনিত কারনে আমি চাঁদপুর সদর উপজেলায় আছি। মতলব উত্তরে ১৭ মাস ছিলাম। এখানকার মানুষের সাথে কাজ করে অনেক ভালো লাগছে। আমি চেষ্টা করেছি সততার সাথে মানুষের সেবা করতে। আমার পক্ষ থেকে কোন রকম অবহেলা বা গাফিলতি ছিল না। আমার স্টাফসহ সকলে আন্তরিকতার সাথে কাজ করেছে। জেলায় মতলব উত্তরের একটি সুনাম আছে।
তিনি আরও বলেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) যিনি এসেছেন হিল্লোল চাকমা তিনি অনেক আন্তরিক। আশাকরি তিনি আমার চেয়েও বেশি সেবা দিবে।
পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আগত সেবা গ্রহিতাদের সাথে কথা বলেন এবং সেবার মান নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্রসহ সকলে।
এসময় উপস্থিত ছিলেন, বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খানের সহধর্মিণী, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category