• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব পালিত

Lovelu / ২৬০ Time View
Update : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :

মতলব উত্তরে চরপাথালিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মতলব উত্তরের আশ্রমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী রথযাত্রা মহাৎসের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ সিটিকর্পোরেশনের ৫৯ নং কমিশনার আকাশ কুমার ভৌমিক, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী রথযাত্রা মহাৎসের সহ-সভাপতি জীবন চন্দ্র,চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণ পাল, ইউপি সদস্য ইকবাল হোসেন প্রমুখ।

পরে সেখান থেকে বর্ণাঢ্য সাজে বিশাল রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক গুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category