• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে

মতলব উত্তরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

Lovelu / ৪৪২ Time View
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবলীগের উদ্যোগে ১৭ আগস্ট দেশব্যাপী বিএনপি জামায়াতের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে।

বুধবার ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দেশব্যাপী বিএনপি জামায়াতের সিরিজ বোমা হামলার প্রতিবাদের সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুলের সঞ্চালনায় বক্তব্য দেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকার, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন ঢালী খোকন, বাগানবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ছৈয়াল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরে আলম স্বপন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তারা মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

সভা শেষে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করে বিভিন্ন মোর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে সামনে শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category