• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে মোহনপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ

Lovelu / ৩৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে নিবন্ধিত জেলের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৮৩৪ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে প্রতি মাসে ৪০ কেজি করে ২ মাসের এক সাথে মোট ৮০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

চাউল বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, ঝাটকা রক্ষায় সবার সচতেন থাকতে হবে। জেলেদের উদ্দেশ্যে বলেন, ঝাটকা রক্ষা করলে যখন ইলিশ হবে এই ইলিশ আপনারাই ধরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন। তাই ঝাটকা দরা থেকে সবাইকে বিরত থাকতে হবে। প্রত্যেক জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা প্রত্যেকে ৪০ কেজি করে ২ মাসের এক সাথে মোট ৮০ কেজি করে চাউল বুঝে নিবেন। ১ কেজি চাউলও কোন জেলেদের কম দেওয়া হবেনা।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে সুতরাং ঝাটকা রক্ষায় সবাইকে সহযোগীতা করতে হবে। কোন জেলে নদীতে ঝাটকা ধরবেন না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু হানিফ’সহ ইউপি সচিব, সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category