• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে

মতলব উত্তরে মুহাম্মদীয়া (স.) মাদ্রাসা ও কামালীয়া ওয়ায়েসীয়া (রাঃ) ইয়াতিমখানায় দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ

Lovelu / ২৯৩ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার লুধুয়া-রাঢ়িকান্দি সড়কের পাশে অবস্থিত কামালিয়া ওয়ায়েসীয়া (রা.) ইয়াতীমখানা ও মুহাম্মদীয়া(সা.) জেনারেল মাদ্রাসায় ভাষা শহীদদের স্মরণে বাৎসরিক পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে কামালিয়া ওয়ায়েসীয়া জেনারেল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী জুন্নন সরকার।

খাজা খায়রুদ্দিন ফিরোজের সভাপতিত্বে প্রধান শিক্ষক আল-আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসডিসি ম্যানেজিং ডিরেক্টর ওয়াসীম আকরাম তুুষার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মুক্তার হোসেন জমাদার, মিলন বেপারী, ওটারচর উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিম আকরাম তুষার বলেন, দেশের জন্যে ও ভাষার জন্যে জীবন দান করা সকল শহীদদের ত্যাগ ভুলার মতো নয়। একমাত্র বাঙ্গালী জাতি’ই ভাষার জন্যে জীবন দিয়েছে। আমরা শ্রদ্ধাভরে তাদের স্মরণ করবো। জাতীয় দিবসগুলো সম্পর্কে যেন শিক্ষার্থীরা পূর্ণ ধারণা রাখে সেদিকে শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ভাষার জন্যে জীবন দেয়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক মিনারা আক্তার, সুমাইয়া আক্তার, সখিনা আক্তার, রহিমা বেগম, মাইন উদ্দিন মাষ্টার, মাসুম সরকার, ব্যবসায়ী ফরহাদ হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন, আল-আমিন, দুদু মিয়া সরকার, আবদুল মতিন পাটোয়ারী, মোস্তফা পাটোয়ারী, সাগর জমাদার, মহসিন জমাদার’সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে ৪০জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়। এছাড়াও অভিভাবকদের বালিশ বদল প্রতিযোগীতায় অর্ধ শতাধিক প্রতিযোগীর মাঝে বিজয়ী ৩ জনকে পুরষ্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category