• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা

Lovelu / ১৬৬ Time View
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মো. আলী, অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবর আলী, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এসআই মো. ফেরদৌস, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক জাকির হোসেন বাদশা, জেলে প্রতিনিধি ওমর আলী, ফুল চাঁন বর্মন, মালেক মিয়া।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে সবধরনের কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। সভায় উপস্থিত সকলে মা রক্ষায় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। ইলিশ রক্ষায় সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে এবং অভয়াশ্রমের সময় জেলেদেরকে নদীতে না নামতে নির্দেশ প্রদান করেন ইউএনও আশরাফুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category