• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

Lovelu / ২৭৮ Time View
Update : বুধবার, ২২ জুন, ২০২২

সুমন আহমেদঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২২ জুন) মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস মাসিক সমন্বয় সভায় ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন।

আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন হোসেন খাঁন সুফল, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এলাকার উন্নয়নমূলক কাজে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণ সম্পৃক্ত থাকবে। তিনি আরও বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ উপজেলা থেকে মাদককে রুখতে কোনো সমস্যাই না। পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদেরও এ ব্যাপারে আরো আন্তরিক হতে হবে। সচেতনতামূলক সভার মাধ্যমে সামাজিক সমস্যাগুলো প্রতিরোধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category