• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী

মতলব উত্তরে মাটি ও মানুষ ফেইসবুক গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ 

Lovelu / ৩৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলার অন্যতম সামাজিক সংগঠন ‘মতলবের মাটি ও মানুষ’ গ্রুপের এডমিন শামীম খান এর প্রচেষ্টায় এবং সদস্যদের পক্ষ থেকে ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ছেংগারচর বাজারে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করে সংগঠনের সদস্যবৃন্দ এবং ইফতার সামগ্রী অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন।
ইফতার সামগ্রীর প্রতি প্যাকেজে রয়েছে খেজুর ১কেজি, মুড়ি ২কেজি, ছোলা বুট ২কেজি, চিনি ১ কেজি, পেয়াজ ১কেজি, মসুর ডাল ১কেজি, সয়াবিন তৈল ১কেজি, বেসন ১কেজি, আলু ১কেজি, ট্যাং ১প্যাকেট।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খাঁন, সাংবাদিক মমিনুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন খাঁন, যুবলীগ নেতা লিটন, মতলব উত্তর মোটরসাইকেল গ্যারেজে মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান সরকার, মতলবের মাটি ও মানুষ ফেসবুক গ্রুপের এডমিন শামীম খান, রাজিব সহ এডমিন ও মডারেটর ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category