• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Lovelu / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তরে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জুন) উপজেলার ছেংগারচর বাজারে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রন) আইন ২০১৩’ এর ধারা ৪ মোতাবেক নিবন্ধন না থাকায় পাঁচ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২০ হাজার ও মেডিক্যাল প্র্যাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ অনুসারে পাঁচ হাজার টাকা মোট ৩০ হাজার অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান। এ সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান’সহ সঙ্গীয় ফোর্স।

মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান বলেন, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ধারা ৪ মোতাবেক নিবন্ধন না থাকায় ৫ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২০ হাজার ও মেডিক্যাল প্র্যাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ অনুসারে ৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category