• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে ভূমি সেবা সপ্তাহ পালিত

Lovelu / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 

 “স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সারা দেশের ন্যায় মতলব উত্তরে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১১ই জুন) বেলা ১১ টায় মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্রের সভাপতিত্ত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার পরিচালনায়  বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী,উপসহকারী ভূমি কর্মকর্তা তানজীর হোসাইন, শিক্ষার্থী সাদিয়া সুলতানা।

 

এসময় স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ,ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন,দালাল মুক্ত ভূমি অফিস করতে যা যা প্রয়োজন সবকিছুই করবো এবং নামজারি করতে ৭০ টাকা আবেদন ফিস এবং ১১০০ টাকা ডিসিআর বাবদ ফিস দিতে হবে,এর বাহিরে কেউ টাকা চাইলে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেব। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category