• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে বৃষ্টি চেয়ে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লীদের বিশেষ দোয়া

Lovelu / ২৬৩ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

শহীদুল ইসলাম খোকন : 

 

সারাদেশে প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে চাঁদপুরের মতলব উত্তরে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (২৭ এপ্রিল ) সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ এ নামাজ আদায় করা হয়। নামাজে পাঞ্জাবি-টুপি পরে বিভিন্ন বয়সের মানুষ মাঠে হাজির হয়েছেন।

 

নামাজ শেষে সবাই দুই হাত তুলে সবাই বৃষ্টির জন্য দোয়া করেন। দোয়া পরিচালনা করেন এখলাছপুর আল আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠঅতা হাফেজ মুহাম্মদ ইব্রাহিম খলিল।

ইত্তেহাদ ওলামা মতলব উত্তর উপজেলা শাখার উদ্যেগে ইস্তিসকা নামাজের আয়োজন করা হয়েছে। নামাজে ইমামতি করেন মমরুজকান্দি কওমি মাদ্রাসার মোহতামিম মুফতি জয়নুল আবেদীন। মোনাজাত পরিচালনা করেন এখলাছপুর আল আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুহাম্মদ ইব্রাহিম খলিল।

 

এসময় মাওলানা আতাউল্লাহ মহসিন বলেন, ‘রাসুল (সা.) তার সময়েও বৃষ্টির জন্য এই সালাত আদায় করতেন। আমরাও আদায় করলাম।

 

মাওলানা মাইন উদ্দিন ইসলামাবাদী বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম। আল্লাহ যেন আমাদের কবুল করে। এসময় মাওলানা তাজুল ইসলাম চাঁদুরী, ইব্রাহিম খলিল আনন্দপুরীসহ বিভিন্ন ওলামায়ে কেরামাহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category