• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ

মতলব উত্তরে বৃদ্ধার নাক কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই

Lovelu / ২২০ Time View
Update : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলায় রোকেয়া বেগম (৮৯) নামে এক বৃদ্ধা মহিলার নাক ও কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বিত্তরা। শুক্রবার দিনগত রাতে উপজেলার রাঢ়ীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে করে গুরুতর আহত হন বৃদ্ধা রোকেয়া বেগম। পরে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই আল-আমিন ঘটনাস্থলে গিয়ে আহত বৃদ্ধাকে হাসপাতালে পাঠান।

জানা গেছে, উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের গোপাল সরকার বাড়ির মজিবুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম অন্যান্য দিনের মতো রাত্রিযাপন করছিলেন। রাত আনুমানিক ২ টার সময় ছিনতাইকারী ঘরে প্রবেশ করে রোকেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নাক ছিঁড়ে নাকফুল ও কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায়। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রোকেয়া বেগমের শরীরে আঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান বলেন, রোকেয়া বেগম আমার জেঠী হয়। তিনি বিভিন্ন রোগে ভূগছেন। এমন একজন অসহায় মহিলার সাথে পশুর মত আচরণ করলো দুর্বিত্তরা। আমি খুবই মর্মাহত। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category