• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মতলব উত্তরে বিদ্যুৎ পৃষ্ঠে ব্যাংক কর্মচারীর মৃত্যু

Lovelu / ৩৩৩ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসান রাজিব (২২) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছে।

বুধবার সকালে মুরাদ মিয়া প্লাজার ছাদে গেলে বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনে গুরুত্বর আহত হন।

হাসান রাজিব ওই বিল্ডিংয়ে আইএফআইসি ব্যাংকের উপশাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল। তিনি হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্ৰাম ইউনিয়নের মালাপাড়া গ্রামের আঃ সোবহানের ছেলে।

আইএফআইসি ব্যাংকের সুজাতপুর বাজার উপশাখার ট্রান্সজেকশন সার্ভিস অফিসার মো. শাকিল জানান, প্রতিদিনের মতো হাসান রাজিব অফিসে আসছে। অফিসে আসার পর সাড়ে ১০ টার দিকে ব্যক্তিগত কাজে ছাদে যায়।

ওখানে বিদ্যুতের তারে লেগে আহত হয়। লোকজন দেখে ডাকচিৎকার দেন। পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন ও উপ-পরিদর্শক খোকন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স। লাশের সুরতহাল তৈরি করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category