• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে বিদেশি মদসহ দু’জন আটক 

Lovelu / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদেশি মদসহ দু’জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার ছেংগারচর পৌরসভার জোড়খালী সরকার বাড়ির জাহীদ হাসান ও মেহেদী হাসান। 

 

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ২৬ জুন দুপুর আড়াইটার সময় মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মোঃ রমিজ উদ্দিন সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেঙ্গারচর পৌরসভাস্থ জোড়খালী সরকার বাড়ীর মেহেদী হাসান এর বসত ঘর থেকে ১০ বোতল বিদেশি মদ (হুইস্ক) মেহেদী হাসান (৩০) ও মোঃ জাহিদ (১৯) কে আটক করেছে।

গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মতলব উত্তর থানা পুলিশের চৌকস টীম বিদেশি মদসহ দু’জনকে আটক করত সক্ষম হয়েছে। তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সেই জন্য মাদক বিরুদ্ধী অভিযান সবসময় অভ্যহত আছে এবং থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category