• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী

মতলব উত্তরে বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা 

Lovelu / ৩১৫ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক  রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ১৫ ডিসেম্বর-২০২৫) ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। 

প্রতিযোগিতা চলাকালীন সময়ে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আশরাফুল আলম,  একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ।

উপজেলার ৬৯ জন শিক্ষার্থী ২টি গ্রুপে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অংশ গ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন,যথাযোগ্য  মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হবে। এ প্রতিযোগিতা তার অংশ। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category