• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে পূর্ব শত্রতার জের ধরে হামলা,আহত ৪

Lovelu / ২১১ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। রবিবার ৩০ এপ্রিল সকালে উপজেলার এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর কালীতলা কামাল ঢালীর বাড়ির সামনে  এ ঘটনা ঘটেছে ।
আহতরা হলেন, এখলাছপুর গ্রামের  মৃত খালেক হাওলাদারের ছেলে -কামাল হোসেন হাওলাদার (৫৫), স্ত্রী মানছুরা বেগম (৫০), তার ছেলে মো. মাহফুজ হাওলাদার (২৮) ও আব্দুর রব প্রধানের ছেলে ওসমান গনি (৩৫)।
এ ঘটনায় মো. মাহফুজ হাওলাদার বাদী হয়ে মতলব থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলো-একই গ্রামের মৃত বশির উদ্দিন মল্লিকের ছেলে গোলাম হোসেন মল্লিক (৬০),  তার ছেলে মোঃ রাসেল মল্লিক (৩৫), সোহেল মল্লিক (৩২), মোঃ রুবেল (২৮), মোঃ রাজন মল্লিক (২২)।
ঘটনা সূত্রে জানা যায়, ঘটনার দিন পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরাসহ আরো অজ্ঞাত নামা ৫/৬ জন সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা, লোহার সাবল, দাড়ালো লোহার ছেনা ও দেশিয় নিয়ে বাদী পক্ষের লোকজনদের উপর হাৃলা  করে। ১নং বিবাদী রাসেল তার হাতে থাকা লোহার দাড়ালো ছেনা দিয়ে হত্যার উদ্দেশ্য  বাদী মো. মাহফুজ হাওলাদারের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। এতে তার মাথা ফেটে যায়। তারপর ২নং, ৩নং এবং ৪নং বিবাদীরা তাদের হাতে থাকা লোহার রডদ্বারা আমাকেসহ আমার মা-বাবা ও আরেকজন আত্বীয়কে এলোপাথারী মেরে পিঠে, কোমড়ে সহ শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে।
এ বিষয়ে বাদী মো. মাহফুজ হাওলাদার বলেন, ৩নং বিবাদী আমার সাথে থাকা নগদ ৫১ হাজার,৫শ’ টাকা জোরপূর্বক নিয়ে যায়। সংবাদ পাইয়া ঘটনাস্থলে আমার বাবা, মা ও আমার ফুফাত ভাই এগিয় গেলে, ৩,৪ নং বিবাদীরাও  এলোপাথারী ভাবে মারধর করে। পরে আমাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা আমাদেরকে সময় সুযোগমত খুন করে লাশ গুম করবে বলে প্রকাশ্য হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category