• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে পি.পি. এল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তর পাঁচআনী জয়ী

Lovelu / ৪৯৮ Time View
Update : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচানীতে পি.পি.এল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তর পাঁচআনী আইঠাদি পাঁচআনিকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে। ২৯ জুলাই শুক্রবার বিকেলে পাঁচানী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। 
খেলার প্রথম অধ্যায়ে আইঠাদি ০১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় অধ্যায়ে উত্তর পাঁচআনী দারুণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ২ গোল করে বিজয়ী হয়েছে।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন – ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ।
পাঁচআনী সমাজ কল্যান সংঘের আয়োজনে লোকমান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়।
এসময় উপস্থিত ছিলেন – চাদঁপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মেহেদী হাসান চৌধুরী,ইউপি সদস্য রিয়াদ হোসেন, উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, আলম শামসুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category