• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
এসএসসিতে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের শতভাগ সাফল্য মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ

জিপিএ-৫ এসএসসিতে ৪৬ ও ভোকেশনাল ৬ জন

মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১

Lovelu / ২৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আবু নাছের:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও কারিগরী শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষার এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার এসএসসিতে ৫৮.৫০ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে,জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৬৬.৬৭ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ০৬জন ও দাখিলে পাসের হার ৩৯.৬১ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ০০ জন।

এ উপজেলায় এসএসসিতে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২৩, পাস করেছে ১০২জন, জিপিএ-৫ পেয়েছে ০৫জন, পাসের হার ৪৫.২৯ ভাগ।দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬, পাস করেছে ৬৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৮৮.১৬ভাগ। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০৫জন,পাস করেছে ১১৩জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাসের হার ৫৫.১২ ভাগ। পাঁচানী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৭ পাস করেছে ৩৮জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৮৫.১৫ ভাগ। ওটারচর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯১, পাস করেছে ৫৯ জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাসের হার ৬৪. ৮৪ ভাগ। মাথাভাংগা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ পাস করেছে ৫৩জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৬৩.৮৭ ভাগ। এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৩, পাস করেছে ৬৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৬১.১৭ ভাগ। নীলনগর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০, পাস করেছে ২৫জন, জিপিএ-৫ পেয়েছে ০জন, পাসের হার ৬২.৫০ ভাগ। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২৪পাস করেছে ৮৪জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৬৭.৭৪ ভাগ। মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯, পাস করেছে ২৮জন, জিপিএ-৫ পেয়েছে ০জন, পাসের হার ৫৭.১৪ ভাগ। ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২০, পাস করেছে ৬৩জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাসের হার ৫২.৫০ ভাগ। শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৮, পাস করেছে ৩৭জন, জিপিএ-৫ পেয়েছে ০জন, পাসের হার ৫৪.৪১ভাগ। লুধুয়া হাইস্কুল এ- কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯০, পাস করেছে ৫৮জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাসের হার ৬৪.৪৪ ভাগ। সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৭, পাস করেছে ২৪জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাসের হার ৬৪.৮৬ ভাগ। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪১, পাস করেছে ৩১জন, জিপিএ-৫ পেয়েছে ০০জন, পাসের হার ৭৫.৬২ ভাগ। দি কার্টার একাডেমিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ০৮,পাস করেছে ০৮জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাসের হার ১০০ ভাগ। মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯১, পাস করেছে ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাসের হার ৬৫.৬৬ভাগ। নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৩, পাস করেছে ৪৬ জন, জিপিএ-৫ পেয়েছে০০জন, পাসের হার ৫৫.৪২ ভাগ। দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯, পাস করেছে ৪০ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাসের হার ৫৯.৬৩ ভাগ। ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০, পাস করেছে ২৭ জন, পাসের হার ৩৮.৫৭ ভাগ। বাগানবাড়ি আইডিয়েল একাডেমিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১৪, পাস করেছে ৪১জন,জিপিএ-৫ পেয়েছে ০ জন,  পাসের হার ৩৫.৯৬ ভাগ। বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৬, পাস করেছে ২৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাসের হার ৭৫.০০ ভাগ। পাঠান বাজান আবেদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬, পাস করেছে ৩২ জন,জিপিএ-৫ পেয়েছে ০ জন,  পাসের হার ৪২.১১ ভাগ। শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪, পাস করেছে ১২ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন, পাসের হার ৩৫.২৯ ভাগ। কালিপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩২, পাস করেছে ৬৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাসের হার ৫০.৭৬ ভাগ। হাজি সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৮,পাস করেছে ২৬ জন, পাসের হার ৪৮.১৫ ভাগ। ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭, পাস করেছে ৫৯ জন,জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাসের হার ৬৭.৮২ ভাগ। অলিপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৩, পাস করেছে ১৩ জন, পাসের হার ৯.৩৯ ভাগ। জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮, পাস করেছে ১৮ জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাসের হার ৪৭.৩৭ ভাগ। রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩, পাস করেছে ১৪ জন, পাসের হার ৬০.৮৭ ভাগ। জমিলাখাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০, পাস করেছে ৬৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৯১.৪৩ ভাগ। ফতেপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৫, পাস করেছে ৩৩জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন,পাসের হার ৯৪.২৯ ভাগ। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩, পাস করেছে ২৯জন,জিপিএ-৫ পেয়েছে ১ জন,  পাসের হার ৬৪ ৪৪ ভাগ। নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০, পাস করেছে ৫৭জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাসের হার ৮১.৪৩ ভাগ। চরপাথালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯, পাস করেছে ২৮ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন, পাসের হার ৭১.৭৯ ভাগ। আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩, পাস করেছে ২৬ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন,পাসের হার ৬০.৪৭ ভাগ। নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯পাস করেছে ২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাসের হার ৫১.০২ ভাগ। হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৬, পাস করেছে ৩২জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৫৭.১৪ ভাগ। গাজীপুর কেএএল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮, পাস করেছে ২৬ জন, পাসের হার ৫০.০০ ভাগ।

প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফলে দেখা যায় ভোকেশনাল পরীক্ষায় জমিলাখাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৩ পাস করেছে ৮০ জন,জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৭৮.০০ ভাগ। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯, পাস করেছে ১৮ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন, পাসের হার ৩৬.৭৩ ভাগ। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০, পাস করেছে ১৮জন,জিপিএ-৫ পেয়েছে ৩ জন,  পাসের হার ৯০. ০০ ভাগ। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০,পাস করেছে ২২জন,জিপিএ-৫ পেয়েছে ২ জন,  পাসের হার ৪৪.০০ ভাগ।

প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফলে দেখা যায় দাখিল পরীক্ষায় ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০, পাস করেছে ০৭জন, পাসের হার ২৩.৩৩। সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৪, পাস করেছে ৩২ জন, পাসের হার ৪৩.২৪ ভাগ। হাশিমপুর আলিম মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭, পাস করেছে ১১ জন, পাসের হার ৪০.৭৪ ভাগ। নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯০ পাস করেছে ২৬ জন, পাসের হার ২৮.৮৯ ভাগ। বদরপুর আদমিয়া ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০, পাস করেছে ১১ জন, পাসের হার ৩৬.৬৭। লবাইরকান্দি আলিম মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২, পাস করেছে ১১জন, পাসের হার ২৬.১৯ ভাগ। রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসামোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ পাস করেছে ২৪ জন, পাসের হার ৫৫.৮১ ভাগ। আমিয়াপুর মহিলা দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭, পাস করেছে ১৭ জন,  পাসের হার ৬২.৯৭ ভাগ । রসূলপুর হাজী চাঁনবক্স সরকার দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০, পাস করেছে ১১ জন, পাসের হার ৩৬.৬৭। আউলিয়াবাগ দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১, পাস করেছে ০৯ জন, পাসের হার ৪২.৮৬ভাগ। দশানী বোরহানুল উলূম দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০, পাস করেছে ১২ জন, পাসের হার ৪০.০০ভাগ। লুধুয়া আহমদিয়া (স.) দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮ পাস করেছে ১৬জন, পাসের হার ৫৭.১৪।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। দ্য কার্টার একাডেমির আটজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

 

পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফতেহপুর আবুল হোসাইন উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন পাস করেছে। পাসের হার ৯৪ দশমিক ২৯ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন।

 

তৃতীয় অবস্থানে থাকা জামিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯১ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুজন।

 

এ ছাড়া দাশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৮৮ দশমিক ১৬ শতাংশ, নন্দলালপুর সমাদিয়া উচ্চ বিদ্যালয়ে ৮১ দশমিক ৪৩ শতাংশ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে ৭৫ দশমিক ৬১ শতাংশ এবং বদরপুর আকবর আলী উচ্চ বিদ্যালয়ে ৭৫ শতাংশ।

 

অন্যদিকে কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল তুলনামূলকভাবে নিম্নমুখী। শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৩৫ দশমিক ২৯ শতাংশ, বাগানবাড়ি আইডিয়াল একাডেমিতে ৩৫ দশমিক ৯৬ শতাংশ, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে ৩৮ দশমিক ৫৭ শতাংশ এবং অলিপুর উচ্চ বিদ্যালয়ে ৩৯ দশমিক ৩৯ শতাংশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category