• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে পাওয়া গেলো নোয়াখালীর গৃহবধূ পলির লাশ

Lovelu / ৩৬০ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

শহিদুল ইসলাম খোকন  :

চাঁদপুরের মতলব উত্তরে পাওয়া গেল নোয়াখালীর এক গৃহবধূর লাশ। মঙ্গলবার( ৪ জুলাই)উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের কালীর বাজার-বাগান বাড়ি রাস্তার নয়াকান্দি গ্রামের পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়।তার নাম পলি আক্তার(২৮)। তার বাড়ি নোয়াখালী সদর উপজেলায় নোয়ান্নাই ইউনিয়নের জাগিদার বাড়ি গ্রামের। সে তাজুল ইসলাম ও ফাতেমা বেগমের মেয়ে। তার স্বামীর নাম মো. রোবেল মিয়া।

মঙ্গলবার ৪ ঠা জুলাই সকালে উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের কালীর বাজার-বাগান বাড়ি রাস্তার নয়াকান্দি গ্রামের পাশে লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ও ডিবি পুলিশের একটি দল এসে লাশের পরিচয় সনাক্ত করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.মহিউদ্দিন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসি। ডিবি পুলিশের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করি। ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আঘাতের কোন চিহ্ন নেই, তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর থেকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category