• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

মতলব উত্তরে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন

Lovelu / ২৩৩ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪ তলা একাডেমিক ভবনের ১ তলার উদ্বোধন করেন চাঁদপুর-২ (মতলব উত্ত -মতলব দক্ষিণ ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

রবিবার (১ জানুয়ারি) সকালে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতেই মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবনের উদ্বোধনের পর বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মের মধ্যে তার আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামীর প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে হবে।

নুরুল আমিন রুহুল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের আগে পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বৃহৎ প্রকল্প এ দেশে বাস্তবায়িত হবে এ স্বপ্ন কেউ দেখেনি। আজ এসব মেগা প্রকল্প স্বপ্ন নয় বাস্তব। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার দৃঢ় নেতৃত্বে।

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজহার ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, মহিলা সদস্য তাছলিমা আক্তার প্রমুখ।

আনুষ্ঠনিকভাবে বিদ্যালয় ভবনটি পরিচালনা কমিটির নিকট হস্তান্তর করা হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category