• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড শ্রীনগরে বিদ্যুতের অতিরিক্ত বিল বিপাকে গ্রাহক কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার দোকানে রাখা খালি কলসির ভেতর বড় গোখরা, আতঙ্ক পাগলা মার্কেটে মতলবে খাল খননের ২০ লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে  প্রশংসায় ভাসছেন ইউএনও মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট

মতলব উত্তরে দূর্বৃত্তদের আগুনে আওয়ামীলীগের অফিস পুড়ে ছাই

Lovelu / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উপজেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর -মতলব সড়কের উত্তর লুধুয়া (আমতলা) স্থানে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক দেড়টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দূর্বৃত্তরা আগুন দেয় বলে স্হানীয়রা জানান।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে প্রায় ৪ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

যানা যায়, মতলব উত্তর উপজেলার ছেংগারচর -মতলব সড়কের উত্তর লুধুয়া (আমতলা) স্থানে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় আছে। সেই কার্যালয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে দূর্বৃত্তরা আগুন দেয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পুড়ো অফিসে ছড়িয়ে পরে। পাশের এক চা দোকানদার খোকন প্রধান আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়মীলীগ অফিসের দায়িত্বে থাকা হোসেন মোল্লা বলেন, এই অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমসহ অন্যান্য নেতাদের ছবি ছিল। এই অফিসে বিদুৎের লাইন ছিল না। যারা আগুন দিয়েছে তারা পরিকল্পিত ভাবেই এ কাজ করেছে।

পাশের আরেক দোকানদার সেবা ফার্মেসির আবুল কালাম সরকার জানান, আমি খবর পেয়ে এসে দেখি স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হক টিটু, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বাদয়া পাটোয়ারীসহ স্থানীয় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা জানান, অফিসের আসবাবপত্রসহ অন্যান্য সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেন। তারা প্রশাসনের দৃষ্টি কামনা করে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবী জানান।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত ওসি সানোয়া হোসেন বলেন, বিষয়টি যেনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category