• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

মতলব উত্তরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন

Lovelu / ৩৫০ Time View
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ লায়ন মো. আরিফ উল্যাহ সরকারের নেতৃত্বে এডিস মশা নিধনে ফগার মেশিনের দ্বারা স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নূরুল আমিন রুহুল।

এসময় নুরুল আমিন রুহুল এমপি বলেন, বর্ষা মৌসুমে পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় সারা দেশের ন্যায় পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’সহ পৌরসভার সকল ড্রেন, বাড়ির আশপাশে ও ময়লার স্তুপ ও মশার বংশ বিস্তার ঘটে এমন জায়গা গুলোতে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে। তিনি পৌরবাসীকে বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় প্রত্যকেকে সচেতন এবং বাসা-বাড়ি ও এর আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

পৌর মেয়র লায়ন আরিফ উল্যাহ সরকার বলেন, মশার ঔষধ ছিটানো আমাদের দৈনন্দিন কাজের একটা অংশ। বর্ষা মৌসুমে পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ার পাশাপাশি তখন ডেঙ্গু মশার উপদ্রবও বেড়ে যায়। সতর্কতা ও সচেতনতার ফলে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। পুরো বর্ষা মৌসুমে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

ডেঙ্গু নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসাদুজ্জামান জুয়েল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জুন মাসে ৯জন, জুলাই মাসে ৪৯ জন, আগস্ট মাসে ৯৪ জন ও এ মাসে এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগী এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু রোগটির প্রধান লক্ষণ জ্বর। জ্বর ছেড়ে যাওয়ার পর আবারও আসতে পারে। এর সঙ্গে শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যায়। এসব লক্ষণ দেখা মাত্র রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category