• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে ছাত্রদের তোপের মুখে প্রধান শিক্ষক সহ ৩ শিক্ষক পদত্যাগ

Lovelu / ১৭০ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলায় ছাত্রদের তোপের মুখে আলী আহম্মদ মিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল সহ ৩ শিক্ষক পদত্যাগ করেছেন। অন্য শিক্ষকরা হলে সহকারী শিক্ষক (ধর্ম) মো. শাহ আলম সরকার, সহকারী লাইব্রেরিয়ান হালিমা আক্তার।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের তোপের মুখে তারা পদত্যাগ করেন। তাদের অপসারনের দাবিতে বুধবার থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছিলেন। পরে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে তারা প্রতিষ্ঠান ত্যাগ করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল অবৈধ নিয়োগ/।নিয়োগের সময় পত্রিকায় বিজ্ঞপ্তি না দেওয়া। ১৯৯৮ইং সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২০ইং পর্যন্ত প্রতি বছরে সরকারী খাত থেকে ব্যাংকে আসা শিক্ষক ও কর্মচারীদের টিউশন ফি এর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা। প্রতি বছর এতিম ও অসহায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিজের মোবাইল একাউন্টের মাধ্যমে আত্মসাৎ করা।২০২০ইং সালে করোনাকালীন সময়ে শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা না দিয়ে বিদ্যালয়ের ঘর মেরামতের নামে ১লক্ষ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করা, নিয়মিত বিদ্যালয়ে না আসা। বেশিরভাগ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকা। এছাড়া আরো বেশ কিছু আভিযোগ এবং ওই দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ/নিয়োগের সময় পত্রিকায় বিজ্ঞপ্তি না দেওয়া, স্বেচ্চাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছিলেন বলে জানান তাদের প্রতিনিধি এসএসসি পরীক্ষার্থী মো. রাসেল, সামিয়া আক্তার ও নবম শ্রেণির মো. রনি। অবশেষে ছাত্রদের তোপের মুখে রবিবার দুপুরে প্রধান শিক্ষক সহ ৩ শিক্ষকই পদত্যাগ করেন।

পরে শিক্ষার্থীরা মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি একি মিত্র চাকমার কাছে পদত্যাগ পত্রগুলো জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category