• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস

Lovelu / ২৩৭ Time View
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজিত ২০২২-২৩ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ/ প্রজেক্ট (এনএটিপি-২)-এর আওতায় ১৫৫ জন কৃষাণ কৃষাণীদের নিয়ে সিআইজি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে ও এসএপিপিও মোঃ মজিবুর রহমানে সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন অফিসার আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি অফিসার মো: সালাউদ্দিন মিয়াজী, সিআইজি প্রতিনিধি সংবাদিক মো: মাহবুব আলম লাভলু, জহিরুল ইসলাম মুন্সি, নাসির উদ্দীন সরকার, আতাউর রহমান,সুলতান মাহমুদ প্রমূখ।
এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ কৃষাণ কৃষাণী প্রমুখ।

এসময় সিআইজির সকল কৃষান কৃষাণিরা সভায় উপস্থিত লোকজনের সামনে তাদের প্রশিক্ষণ এবং সিআইজি ফেজ ২ প্রজেক্টের আওতায় ধান, ভূট্টা, সরিষা, আম, লিচু, কলা, মসলা ফসল ও আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে বিগত ২০২২-২৩ এর সকল উৎপাদন ও তাদের সফলতা অর্জনের কথা তুলে ধরেন।

কংগ্রেস সভা প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কৃষির উপর বেশি জোর দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি পরিবারকে স্বাবলম্ভী করে তুলেছেন। কৃষিতে বাংলাদেশ বিশ্বে মর্যাদাশীল অবস্থানে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category