• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

Lovelu / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স  এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা অর্পণের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেল নির্বাহী অফিসার  একি মিত্র চাকমার সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা এম,এ কুদ্দুস।

সভায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর সভার মেয়র লায়ন আরিফ উল্ল্যাহ সরকার, সহকারী কমিশনার(ভূমি) আল ইমরান খান, মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ শহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মুক্তিযাদ্ধা মোজাম্মেল হক,মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস,উপজেলা প্রকৌশলী মনির হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজাহান প্রধান, সাংবাদিক গোলাম নবী খোকন।

 আলোচনা শেষে  বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category