• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে এসি মিজানের সর্মথকদের উদ্যোগে  সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ

Lovelu / ৩৮৮ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 
চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন অবদান, উন্নয়ন ও সমৃদ্ধির তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে।  বুধবার ২৬ জুলাই দুপুরে উপজেলার  ফরাজিকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজার, জনতা বাজার, গৌরাঙ্গ বাজারে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় জয়বাংলা ধ্বনিতে প্রাণবন্ত হয়ে উঠে লিফলেট বিতরণ কার্যক্রম।
মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান,উপজেলা আওয়ালীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান এসি মিজানের পক্ষে তার সর্মথনরা এ লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন বলেন, আমরা মিজানুর রহমান এসি মিজানের সর্মথক। আমরা তার পক্ষে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করছি। ছাত্রলীগ নেতা কাউছার আলম, রাজিব মিয়া বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তন্মধ্যে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখ যোগ্য।আগামী সংসদ নির্বাচনে আমরা চাই জনতার নেতা, তৃনমূল থেকে উঠে আসা মিজানুর রহমান এসি মিজানকেই যেন আগামী জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর ২ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা মোঃ মুরাদ, রবিউল আলম,  পৌর যুবলীগ নেতা ইব্রাহিম লস্কর,  মো. কাউছার মিয়াজী, ছাত্রলীগ নেতা রাজিব প্রধান, আলম সামসুজ্জামান,খান জাহাঙ্গীর, কাজী ডালিম, মোঃ শামীম, সেলিম, নাজমুল হোসেন, মোহন,ইয়ামিনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category