• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি

মতলব উত্তরে উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে মোহাম্মদ মানিক দর্জির গনসংযোগ 

Lovelu / ২৪৮ Time View
Update : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

শহিদুল ইসলাম খোকন :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে মোহাম্মদ মানিক দর্জি গন সংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার ৩০ মার্চ বিকেলে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ইসলামিয়া মার্কেট (নতুন বাজার), আমিরাবাদ ও সুজাতপুর বাজারে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। 
এসময় চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি বলেন, আমি ১৯৯১ সাল থেকে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, মতলবের রুপকার, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সাথে রাজনীতি করে আসছি। স্বার্থের কারনে এদিক সেদিক যাইনি। আদর্শ ও নীতি ঠিক রেখে রাজনীতি করে আসছি।
তিনি আরো বলেন, আজ নতুন বাজার, আমিরাবাদ ও সুজাতপুর বাজারে গনসংযোগ ও লিফলেট বিতরণকালে সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পেয়েছি। সাধারণ মানুষ আমাকে চায়। আমি বিশ্বাস করি, নির্বাচনে আমি জয়ী হবো ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে মতলব উত্তরকে মাদকমুক্ত করবো এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহযোগীতায় স্মার্ট মতলব গড়বো ইনশাআল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা হোসাইন জনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়মীলীগ নেতা বিল্লাল হোসেন বেপারি, মালুম ইসলাম পাটোয়ারী (মালু পাটোয়ারী), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাড.আক্তারুজ্জামান আক্তার, সদস্য হানিফ খান, ইসলামাবাদ ইউপির সদস্য আব্দুল খলিল মিয়াজী , সাবেক সদস্য জারুন মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য শরীফ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এসএম নোমান দেওয়ান, যুবলীগ নেতা ফরহাদ দর্জি, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তামজিদ হোসেন পাটোয়ারী রিয়াদ, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাকিল আহমেদসহ আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৫২টি উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধো মতলব উত্তর উপজেলা রয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ ৮ মে। ১৫২ টি উপজেলার মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category