• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

Lovelu / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ-২০২৫) বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। 

 

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক,সাংবাদিক আরাফাত আল-আমিন ও জাকির হোসেন বাদশা। এছাড়াও মতলব উত্তর উপজেলার সকল ঈদগাহ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উন্মুক্ত আলোচনা করেন।

 

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ঈদ হল মুসলিম ধর্মের অনেক বড় উৎসব। এই উৎসব আনন্দের দিনে যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। এমন আনন্দের দিনে আমরা অনাকাঙ্ক্ষিত কোন কিছু চাই না। সকলেই ধর্মীয় নিয়ম কানুন ও সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের নামাজ পড়বেন এবং সকলের সঙ্গে সকলে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তিনি সবাই পবিত্র ঈদুল ফিতর এর আগাম শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category