• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

Lovelu / ২১১ Time View
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

২০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আমিনুল হক (৪৫)কে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন ষাটনল ইউনিয়নের ছটাকী বাজার সংলগ্ন শরীফ উল্যা স্কুল এন্ড কলেজ মাঠের দক্ষিন পার্শ্বের চলাচলের রাস্তার উপর থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার হেফাজত থেকে ২০টি নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আমিনুল হক, সুগন্ধি গ্রামের মৃত. মোহাম্মদ আলী ক্বারীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমিনুল হক জানায় যে, সে বিভিন্ন এলাকায় হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অত্র থানা এলাকায় বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

মতলব উত্তর থানাধীন ষাটনল ইউপির ছটাকী বাজার সংলগ্ন শরীফ উল্যা স্কুল এন্ড কলেজ মাঠের দক্ষিন পার্শ্বের চলাচলের রাস্তার উপর পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা কালে পুলিশ ধাওয়া দিয়ে গ্রেফতার করে এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আমিনুল হক (৪৫) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত শার্টের বাম পাশের পকেটে ১টি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২০টি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, উদ্ধার করে।
গ্রেফতারকৃত আমিনুল হক এর বিরেুদ্ধে চাঁদপুর মতলব উত্তর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০৯ অক্টোবর, ২০২৩; জি আর নং-২৪৬, তারিখ- ০৯ অক্টোবর, ২০২৩; ধারা- ৩৬ (১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান-১, সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category